খেলা
বাবরের লড়াই থামিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ
আগের দিন থেকেই উইকেট হয়ে উঠছিল পেসারদের জন্য স্বর্গ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস অল্প রানে আটকেও স্বস্তি পেল না পাকিস্তান। রান তাড়ায় নেমে জেডেন সিলস, কেমার রোচ, জাস্টিন গ্রিভসদের তোপে লন্ডভন্ড হয়ে গেল তারা। পুরো দলের মহাবিপর্যয়ের মাঝে যা একটু লড়লেন কেবল বাবর আজম।
‘নিজেদের মাঠে নাহিদের মুখোমুখি হতে মুখিয়ে ছিল অজিরাও’, সাকিবের আফসোস
অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতির ঝড় তুলবেন নাহিদ রানা—এমন রোমাঞ্চ শুধু বাংলাদেশি সমর্থকদের মধ্যেই ছিল না, কৌতূহল ছিল খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও! কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে চোট। অজিদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রানা। সাকিবের চোখে, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি ব্যাটারদের জন্য তরুণ এই গতিদানবকে দেখার যে অপেক্ষা তৈরি হয়েছিল, সেটা অপূর্ণ থেকে যাওয়াটা কেবল বাংলাদেশেরই নয়, পুরো সিরিজের জন্যই এক বড় আক্ষেপ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল, সাকিবের বিশ্লেষণ
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড কিংবা নাথান লায়নের মতো তারকাদের দলে রেখে স্বাগতিকরা যেন স্পষ্ট বার্তা দিল—তারা কোনো ফাঁকফোকর রাখতে চায় না। এই শক্তিশালী দল ঘোষণার খবরকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতি হিসেবে দেখতে চাইছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ভাবছেন ভিন্ন। তার মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে সেরা দলই সবাই খেলায়।
‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক নাই’, বললেন সাবেক জার্মান তারকা
আর্জেন্টিনার খেলার ধরনের কড়া সমালোচনা করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার রুডি ফোলার। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাফল্য পেলেও দলটিকে অনুকরণ করা উচিত নয় বলে মনে করেন তিনি।
ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দুটি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় ফুটবল দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
১৫ দিন পরই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চূড়ায় ফিরল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বেশি সময় নিল না ভারত। মাত্র ১৫ দিন পরই ইংল্যান্ডকে হটিয়ে চূড়ায় ফিরল এই সংস্করণের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ফিরলেন সৌম্য, জাকের ও মুশফিক
আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক ও পেসার মুশফিক হাসান।
‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড একদিন চুরমার করবে সূর্যবংশী’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আইপিএলের মেগা মঞ্চ—সবখানেই নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। তবে ১৫ বছর বয়সী এই বিষ্ময় বালকের ভবিষ্যৎ নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। তার স্পষ্ট বার্তা, নিজের ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের সব রেকর্ড নিজের করে নেবেন এই উঠতি তারা।
এশিয়ান গেমসে অন্তত ফাইনাল খেলতে চান জ্যোতি
আসন্ন এশিয়ান গেমস এবং বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে সফরকে সামনে রেখে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসে অন্তত ফাইনাল খেলার লক্ষ্য স্থির করার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষদের হারানোর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
‘গ্রিন জোনে’ রাখতেই জিম্বাবুয়েতে খেলানো হয়েছিল নাহিদকে, বললেন হাবিবুল
গতিময় পেসার হিসেবে সারা বিশ্বের আলোচনায় থাকা নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে অনেক স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু তরুণ এই পেসার চোটে পড়ে অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে চোটে পড়ায় প্রশ্ন উঠে, কেন তাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাতে হলো? প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই বিষয়ে দিয়েছেন ব্যাখ্যা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারিগরি দিক তুলে ধরে নাহিদকে ‘গ্রিন জোনে’ রাখতে খেলাতেই হতো বলে জানিয়ে এই চোটকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
যে ভাবনায় পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য
সেই ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সৌম্য সরকার। সাদা বলের ক্রিকেটে বিবেচনায় থাকা বাঁহাতি ব্যাটারকে টেস্টে কখনোই থিতু হিসেবে ভাবা হয়নি। তবে লম্বা সময় পর তাকে ফিরিয়ে আনা হয়েছে দলের বর্তমান সংকট ও কিছু নির্দিষ্ট বিষয় মাথায় রেখে।
১৫ দিন পরই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চূড়ায় ফিরল ভারত
1 মিনিট পাঠ
‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক নাই’, বললেন সাবেক জার্মান তারকা
1 মিনিট পাঠ
বাবরের লড়াই থামিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ
1 মিনিট পাঠ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল, সাকিবের বিশ্লেষণ
1 মিনিট পাঠ